দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে সাত ও আট বছর বয়সী দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তলী-বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির আঙিনায় খেলতে থাকা শিশু দুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা।
মৃত দুই শিশু হলো উলুকান্দা গ্রামের বেপারী বাড়ির আল মামুন মিয়ার মেয়ে জান্নাতুল (৮) এবং একই বাড়ির ফারুক মিয়ার মেয়ে মিহি (৭)। তারা দুজনই স্থানীয় মারকাজুল উলুম উলুকান্দা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু দুটি বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে জান্নাতুল ও মিহির নিথর দেহ ভাসতে দেখেন তারা। পরে দ্রুত শিশু দুটিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক অলক কান্তি তালুকদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই বাড়ির দুই শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার, আত্মীয়স্বজন ও উলুকান্দা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
/অ